× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধের অভিযোগ, মই বেয়ে চলাচল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ১০টি পরিবার। বাধ্য হয়ে বয়োবৃদ্ধ ও শিশুসহ বাসিন্দারা ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে যাতায়াত করছেন, যা এলাকায় এক মানবিক সংকটের জন্ম দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, কয়েক বছর আগে তমা আক্তারের প্রবাসী স্বামী সাইফুল ইসলাম ৪ শতাংশ জমি সাফ-কবলা দলিলে ক্রয় করেন। জমির সঙ্গে উত্তর পাশে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি চলাচলের রাস্তা অন্তর্ভুক্ত ছিল, যা দীর্ঘদিন ধরে স্থানীয়দের ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি প্রতিবেশী নিলু চান খান ওই রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। ফলে গত দুই দিন ধরে পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। নিরাপদ চলাচলের কোনো উপায় না থাকায় তারা ঘরের চালের ওপর দিয়ে মই ব্যবহার করে যাতায়াত করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এ ঘটনায় ভুক্তভোগী তমা আক্তার গাছা থানা ও সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েছেন। রাস্তা পুনরায় খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছেন।

এলাকাবাসী জানান, প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। রাস্তাটি খুলে দিতে বলা হয়েছে।

Link copied!