× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:০৬ পিএম

প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা আহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে জায়গা-জমির বিরোধের জেরে মো. শাহীদুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শাহীদুল ইসলাম মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হামলায় গুরুতর আহত শাহীদুল ইসলাম ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর এলাকার সোনা মিয়া ভূঁইয়া বাড়ির মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি ওয়াহেদপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা।

লিখিত অভিযোগে শাহীদুল ইসলাম বলেন, একই এলাকার মনিরুজ্জামান রুমেল, কামরুজ্জামান শিমুল, নুর হোসেন (২৮), মোশারফ, কামরুজ্জামান সাইফুলের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তারা আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে। রোববার সন্ধ্যায় হাদিফকিরহাট বাজারে ওষুধ কিনতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ও অজ্ঞাত ৫-৬ জন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, তাদের কাজে বাধা দিলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। তারা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান রুমেল বলেন, ‘শ্রমিক দল নেতা শাহীদুল ইসলাম একজন ডাকাত। স্বর্ণকারের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন।’

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘হাদিফকিরহাট এলাকায় হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

Link copied!