× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:৪২ পিএম

মেয়ে আমার জন্য পাগল, কিন্তু দেখতে দেয় না—বাবার আকুতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেম, তারপর বিয়ে। দুই বছরের সংসার জীবন। এরপর সেই দাম্পত্যের ইতি। তবে শেষ হয়নি বিরোধ। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ক্রমাগত হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন স্বামী।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কোনাবাড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. সাদ্দাম হোসেন। তিনি গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন চাকরিজীবী।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রুমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তান রয়েছে। তবে সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং গত মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

সাদ্দাম অভিযোগ করে বলেন, দাম্পত্য জীবনের একপর্যায়ে তার স্ত্রী বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায়শই সন্তান রেখে বাইরে সময় কাটাতেন। এসব বিষয়ে আপত্তি জানালে গোপনে তাকে ডিভোর্স দেন তার স্ত্রী।

সাদ্দাম আরও অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ইতোমধ্যে তার কাছ থেকে টাকা-পয়সা আদায় ও জমি লিখে নিয়েছেন। স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় কাবিনের চার লাখ টাকা পরিশোধ করার পরও তার বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার মেয়ে আমার জন্য পাগল, কিন্তু আমাকে সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।’

এছাড়াও প্রাক্তন স্ত্রীর নির্দেশে বিভিন্ন ব্যক্তি তাকে ফোন করে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন সাদ্দাম।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রুমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে। তার বিষয়ে এখন কিছু বলতে চাই না। তার অভিযোগ মিথ্যা।’

Link copied!