× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৪ পিএম

পেট্রোল আছে, যানবাহন নেই

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এক সপ্তাহ আগেও সারাদেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহ ছিল এক ভয়াবহ ভোগান্তির নাম। সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকা, প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, মাইলের পর মাইল দীর্ঘ যানবাহনের সারি- সব মিলিয়ে নেমে এসেছিল বিশৃঙ্খলা, চরম বিপর্যয়। তবে গত কয়েক দিনে পরিস্থিতি বদলেছে। লাইন এখন নেই বললেই চলে, স্বাভাবিকভাবেই সংগ্রহ করা যাচ্ছে জ্বালানি। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। এখন দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে মজুত আছে পর্যাপ্ত তেল, নেই আগের মতো ক্রেতার ভিড়। ফলে অনেকটা অলস সময় পার করছেন পাম্প কর্মীরা।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না। কিন্তু এখন আর সেই ভোগান্তি নেই। ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে দ্রুত তেল পাওয়া যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন, আগে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের অজুহাতে তেল সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রির প্রবণতাও কমেছে।

পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের ম্যানেজার আহাদ হোসেন বলেন, ‘বেচাকেনা আগের তুলনায় অনেক কমে গেছে। স্টোরেজ ট্যাংকে তেল জমে থাকছে, আবার নতুন সরবরাহও আসছে। বর্তমানে প্রায় সাড়ে ১১ হাজার লিটার পেট্রোল আসার অপেক্ষায় রয়েছে। যদি বিদ্যমান তেল শেষ না হয়, তাহলে লরিতে তেল রেখে দিতে হবে, যা আমাদের জন্য চাপ তৈরি করছে।’

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, ‘ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। বর্তমানে কোনো সংকট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।’

Link copied!