× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫২ এএম

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় অজ্ঞাত এক যাত্রীর দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার লাহিনী বটতলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানচালক নাসিরের পরিচয় নিশ্চিত হয়ে তাকে একটি কাগজের কার্টন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। কার্টনটি লাহিনী কারিগরপাড়ার হামিদুল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে তাকে ৩০ টাকা ভাড়া দেন ওই ব্যক্তি।

নাসির কার্টনটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে নাসির কার্টনটি পুনরায় লাহিনী বটতলায় ফিরিয়ে নিয়ে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে টেপ দিয়ে মোড়ানো কার্টনটি নিজেই কাঁচি দিয়ে কেটে খুলতে শুরু করেন।

টেপ খোলার পর কার্টন থেকে একটি বক্স বের হয়। বক্সটি উল্টানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভ্যানচালক নাসির গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কার্টনের ভেতরে কী ছিল এবং কে বা কারা এটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!