× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৩৪ পিএম

বন্যহাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক গৃহবধূ ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল বন্যহাতি পাহাড়ের ঢালে বন বিভাগের জায়গায় অবস্থিত একরামের বাড়িতে হানা দেয়। হাতির দল প্রথমে আশপাশের বিভিন্ন ফলদ গাছপালা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে তারা বসতঘরে আক্রমণ চালায়।

এ সময় ঘরে থাকা একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) তার দুই বছর বয়সি কন্যা আছমা বিবিকে (২) নিয়ে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু রাতের অন্ধকারে হাতির দল তাদের ধাওয়া করে এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুকন্যার মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশের লোকজন হৈচৈ করে হাতির দলকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও ততক্ষণে মা ও শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Link copied!