জামালপুরের বকশীগঞ্জে পাম্পে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
ওই যুবকের নাম শাকিল হাসান (২৫)। তিনি শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে।
জানা গেছে, পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
এ সময় অবৈধ পন্থায় ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন শাকিল হাসান নামে এক যুবক।
বিষয়টি জানতে পেরে ওই যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুরাদ হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন