× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৩:৪০ পিএম

নারায়ণগঞ্জে ৬টি ওয়ান শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৩:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা যায়, র‍্যাব-১১ এর একটি রাত্রীকালীন টহল দল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে জানতে পারে যে, কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় পিলারের খাদে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।

টহল দল তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশির নিয়ম অনুসরণ করে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে।

পরে ব্যাগটি খুলে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

এসব অস্ত্র জব্দ করে উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!