× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:১৯ পিএম

কিস্তির দায় : কোলের সন্তানকে রেখে জেলহাজতে মা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে এনজিও সংস্থা ‘টিএমএসএস’ থেকে নেওয়া ২৫ হাজার টাকা পরিশোধ না করায় জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। জান্নাতি খাতুন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাদের দেড় বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক একসময় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’ (টিএমএসএস) নামের এনজিওর ক্ষুদ্রঋণ প্রকল্পে ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

ওই সময় চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত হিসেবে জমা রাখেন। পাশাপাশি তিনি তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ওই শাখা থেকে ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি চাকরি থেকে ইস্তফা দেন।

জান্নাতি খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক বলেন, ৫০ হাজার টাকার মধ্যে প্রায় ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হয়েছে।

পাশাপাশি চাকরিকালীন সময়ে জমা রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য শাখা ব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু এনজিও কর্তৃপক্ষ সেই জামানত সমন্বয় না করে আমার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করে।

তিনি আরও বলেন, এনজিও কর্তৃপক্ষ আর কত টাকা দাবি করেছে তা আমরা জানি না।

মামলার পর আদালত জান্নাতি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাড়াশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জান্নাতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তার দেড় বছর বয়সি সন্তানকে নানির হেফাজতে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!