× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:০৬ পিএম

সোনারগাঁয়ে মিনিট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:০৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মিনিট্রাকের চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ মে) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে (মালামালের মালিক) মো. মনির খলিফা (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে একটি মিনিট্রাক চলছিল। টিপুর্দী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক মোহাম্মদ আলী ও মনির খলিফা কেবিনের ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকা পড়েন।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই লেনে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!