× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৩০ এএম

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৩০ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজন মারা যান।

এদিকে একই দিনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

নাচোল থানার  ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সড়ক দুর্ঘটনার এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!