× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:১৬ পিএম

বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে: ৭ হাজার ২৬৪ কেজি জিরা, ৭ হাজার ২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২ হাজার ২৬০ পিস সানগ্লাস, ২৮ হাজার ৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩ হাজার ৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১ হাজার ৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, ১টি মহিষ, ৬ হাজার ৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল, ১টি ট্রলি এবং ৪১ বোতল ভারতীয় মদ।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!