× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:২২ পিএম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মাসুদ (৩২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-মুখী একটি পিকআপ বেপরোয়া গতিতে চলার সময় রাস্তা পারাপারের সময় মাসুদকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ের থানার ওসি আবদুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!