× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন অবরোধ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (৩ মে) দুপুরে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধের ফলে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি প্রায় ৪০ মিনিট আটকা থাকে। একই সঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের শেখের ভিটা এলাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ১০-১২ দিন ধরে জমে থাকা বৃষ্টির পানিতে চরম দুর্ভোগে রয়েছেন তারা। ইতোমধ্যে ওই এলাকার চারজনকে সাপে দংশন করেছে বলেও দাবি করেন তারা।

তারা আরও জানান, বিষয়টি একাধিকবার পৌরসভায় জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। এ সময় জনদুর্ভোগ এড়াতে এই জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের দাবি জানান এলাকাবাসী।

খবর পেয়ে জামালপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। পরে ট্রেন ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয় এবং অবরোধ ভাঙার পরপরই পৌরসভা কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কাজ শুরু করে।

Link copied!