× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:২৪ এএম

প্রেমিকার মান ভাঙাতে ৪৬০ ফুট টাওয়ারে যুবক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে আত্মহত্যার হুমকি দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন তিনি।

শেষ পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। রোববার (৩ মে) সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসানের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বিষয়টি মানসিকভাবে মেনে নিতে না পেরে তিনি প্রেমিকার বাড়ির পাশে থাকা একটি উচ্চক্ষমতার বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।

টাওয়ারে উঠে হাসান মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার আকুতি জানান। তিনি হুমকি দেন, প্রেমিকা নিচে এসে দেখা না করলে তিনি সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় করেন।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে হাসানের এক বন্ধু তাকে নামানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়।

দীর্ঘ সাড়ে চার ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় তিনি নিচে নামতে রাজি হন। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, বিভিন্নভাবে বোঝানোর পর তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়।

উদ্ধারের পর হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!