× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:০৬ পিএম

ত্রিশ হাজার শলাকা নকল সিগারেট জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর সদর উপজেলায় কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা।

সোমবার (৪ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২ মে) সকাল ১১টার দিকে পটুয়াখালী সদর থানার চৌরাস্তা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য বহন করা ২৯ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে সিগারেটের প্রকৃত মালিককে শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!