× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:১০ পিএম

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:১০ পিএম

প্রতীকী  ছবি।

প্রতীকী ছবি।

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর ২টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর বাংড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী মাহমুদা বেওয়া (৮৪), তিনি কালিহাতীর দশকিয়া গ্রামের মৃত করিম আকন্দের স্ত্রী।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে কালিহাতীমুখী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী মাহমুদা বেওয়া গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন সিএনজি যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Link copied!