× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক নারী আসামি কৌশলে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নি.) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম (৪৪)-কে তার বসতবাড়ির সামনে থেকে ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার ভাড়া বাসা থেকে মো. রাসেল মন্ডল (২৭) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযানের সময় আমিরুল ইসলামের স্ত্রী মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাংগই (মাঠপাড়া) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আমিরুল ইসলাম এবং মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মো. হানিফ মন্ডলের ছেলে মো. রাসেল মন্ডল।

এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই (নি.) সুজা মিয়া।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Link copied!