× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:২৫ পিএম

রাজশাহীতে উন্নয়নকাজে ১৩ দিন থাকবে আংশিক বিদ্যুৎ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত মোট ১৩ দিন প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৫ ও ২২ মে এই কার্যক্রম বন্ধ রাখা হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী ১৩দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- 

১০ মে—দেওয়ানপাড়া ফিডার হতে দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া, উকিলের মোড়;
১১ মে—রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন ফিডার হতে জলিলের মোড়, মেহেরচণ্ডী পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান, মোহনপুর চকপাড়া;
১২ মে—সুগার মিল ফিডার হতে কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রূপসীডাঙ্গা, হরিয়ান বাজার, সুগার মিল, মৃধাপাড়া, তেঁতুলতলা, বাইপাস; 

১৩ মে—দেওয়ানপাড়া ফিডার হতে গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া, শ্যামপুর পানিশোধনাগার;
১৪ মে—মেহেরচণ্ডী ৩৩ কেভি ও কড়াইতলা ফিডার হতে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া, উৎস ব্লক ফ্যাক্টরি; 
১৬ মে—বনগ্রাম ফিডার হতে হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া, মধ্য বুধপাড়া;
১৭ মে—কাটাখালী ওভারহেড ফিডার  হতে বাংলা ট্রাক, পাহাড়পুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া;
১৮ মে—কাপাশিয়া ফিডার হতে কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া, পাক ইসলামপুর।;

১৯ মে—বনগ্রাম ফিডার, কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া, বামনশিখড় (মা ভাটা);
২০ মে—কাটাখালী ওভারহেড ফিডার — কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ, কাটাখালী পৌরসভা;
২১ মে—কাপাশিয়া ফিডার হতে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া, ভাংড়া;
২৩ মে—বিহাস ফিডার হতে মাসকাটাদীঘি, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই, আবহাওয়া অফিস এলাকা;
২৪ মে—পদ্মা আবাসিক ফিডার হতে সংশ্লিষ্ট আবাসিক এলাকা।

এদিকে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়ে নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নকাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট মেনে নিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

Link copied!