পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও সালিশ-বাণিজ্যকে প্রশ্রয় দেওয়া হবে না। যে দলের অনুসারীই হোক না কেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপকর্ম করেনি, তাদের কোনো সমস্যা নেই। তবে যারা অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও সাইদুর রহমান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, সাবেক সহ-সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন এবং উপজেলা মহিলা দলের নেত্রী হেলেনা বেগম।
মতবিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

-20260508154443.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন