× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:৪০ পিএম

রাজশাহীতে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

​রাজশাহীতে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) নগরীর রানীবাজারস্থ এস.কে. ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার’ (লফস) এই কর্মসূচির আয়োজন করে।

​মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহী ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম। ​আলোচনা সভায় বক্তারা অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ককে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নেটওয়ার্কের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সভায় বর্তমান প্রেক্ষাপটে নেটওয়ার্ক শক্তিশালীকরণে করণীয় ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট শামীম আরা মায়া, সাংবাদিক ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস-এর পরিচালক রহিমা বেগম, দিনের আলো সংস্থার সভাপতি আবু হাসনা পলি, বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক, জান্নাতুল মাওয়া শিফা এবং পার্টনার-এর পরিচালক আকলিমা খাতুন লিমা।

​খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও নিমাই চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন পেশার প্রায় ৩৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় নারী অধিকার ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Link copied!