× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:১৭ পিএম

ডাব পাড়া নিয়ে বিরোধ, নিজ বাড়ির উঠানে গিয়ে জেলেকে পিটিয়ে হত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:১৭ পিএম

নিহত  জেলে মো. আলম ফিটার। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত জেলে মো. আলম ফিটার। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন ধরে চলছিল জমি নিয়ে বিরোধ। একাধিকবার সালিশী ব্যবস্থাও হয়েছে। কিন্তু শেষমেশ বিরোধীয় জমির ওপর নারিকেল গাছের ডাব পারা নিয়ে প্রাণ গেল জেলে মো. আলম ফিটার (৫৫) নামে এক ব্যক্তির।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার বিকেলে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে আলম ফিটারের বড়িতে দুই সন্তানের সামনে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতকরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী ইলিয়াস, মো. আল আমিন, মো. ইলিয়াস, মো. বেলায়েত, মো. সাইফুলের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিসী ব্যবস্থাও হয়। আলম ফিটার তার সীমানার উপরে নারিকেল গাছের ডাব পারে। এ খবর শুনে ইলিয়াস আলম ফিটারের বাড়িতে এসে তর্কে লিপ্ত হয়। 

একপর্যায় আলম ফিটারের বাড়ির উঠানেই ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যায়। স্থানীয়রা এসে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। সেখানে তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলম ফিটারের ছেলে ফোরকান বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অপরাধীদের বিচার চাই। আমি দীর্ঘদিন এলাকায় নেই। সেই সুযোগে ইলিয়াসহ তার সহযোগীরা বাবাকে মেরে ফেলেছে। 

আলম ফিটারের মেয়ে বলেন, আমাদের সামনে কি নির্মমভাবে পিটিয়ে বাবাকে হত্যা করল। আমরা এর বিচার কি পাব? আমাদের সব সম্পত্তির বিনিময় হলেও আমার বাবার হত্যাকারীদের বিচার দেখতে চাই।

পাথরঘাটা থানা ওসি মো. এনাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!