× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৪৩ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রকৌশলী বরখাস্ত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৪৩ পিএম

উপসহকারী প্রকৌশলী সাব্বির রহমান

উপসহকারী প্রকৌশলী সাব্বির রহমান

ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’—এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাব্বির রহমানের স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থি। এ কারণে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিএমডিএর রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিএমডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান উত্তরভূমিকে বলেন, সাব্বির রহমান স্বীকার করেছেন যে তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!