× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:২৪ পিএম

চিরকুট লিখে উধাও নবম শ্রেণির শিক্ষার্থী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) উধাও হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

উধাও হওয়া লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, ‘আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম’ এবং পরিবারের উদ্দেশে বিদায়বার্তাও দেয়। চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ ছিল, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

লিখনের বড় ভাই আপন বলেন, ‘আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনো রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি জিডি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।’

পরিবারের সদস্যরা জানান, লিখনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

Link copied!