× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০১:২১ এএম

মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০১:২১ এএম

আইজিপি মো. আলী হোসেন ফকিরের হাত থেকে পুরস্কার নিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

আইজিপি মো. আলী হোসেন ফকিরের হাত থেকে পুরস্কার নিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

মাদকদ্রব্য উদ্ধারে দেশসেরা হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ স্বীকৃতির অংশ হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ পুরস্কার গ্রহণ করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে পুরস্কার নেন তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশ ৪০৮টি মামলা করেছে। এসব মামলায় ৬৯৬ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৮৫০ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১০৩টি মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়।

চার মাসে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২টি ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক ০৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা, ৪০টি গাঁজা গাছ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ৫২৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৭৫টি অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ছিল ১ কোটি ১ লাখ ৮৩ হাজার টাকা।

পুলিশের ভাষ্য, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার সব থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য এসেছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই সফলতা জেলার সব পুলিশ সদস্যের।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর।

রূপালী বাংলাদেশ

Link copied!