× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৯:২৯ এএম

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৯:২৯ এএম

কয়েকজন আহতকে হাসপাতালে নেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

কয়েকজন আহতকে হাসপাতালে নেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টায় দিরাই উপজেলার আলীনগর গ্রামে সাহাদিপ মেম্বার ও মনির পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবৎ আলীনগর গ্রামের ২টি বিল ইজারা নিয়েছিলেন মনির পক্ষের লোকজন। তারা ৭-৮ গ্রামের লোকজন নিয়ে এই বিল দুইটি ভোগদখল করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বিল দুইটি দখলে নিয়েছেন স্থানীয় ভাটিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সাহাদিপ ও তার লোকজন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউপি সদস্যদের লোকজন মনির পক্ষের লোকদের ওপর আক্রমণ চালায়। ২ ঘণ্টা যাবৎ দেশীয় অস্ত্র নিয়ে মনির পক্ষের লোকদের মারধর করেন। এতে ধারালো অস্ত্র, রডসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে মনির পক্ষের ৩০ জন ও সাহাদিপ পক্ষের ১০ জন আহত হয়েছেন। 

আহত লুকমান বলেন, সাহদিপ মেম্বারের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের একেক জনের ওপর ৫-৭টি মামলা করে রেখেছে। আমার নিজের ওপরেই ৫টি মামলা রয়েছে।

রফিকুল মিয়া বলেন, আমরা হাওরে ছিলাম। ধান কাটায় আমরা ফোন পেয়ে শুনি আমাদের আলগা বড়িতে আক্রমণ করেছে। এসে দেখি আমাদের প্রায় ২৫-৩০ জনকে মারধর করা হয়েছে। আমরা রাত ১১টার দিকে আহতদের নিয়ে সদর হাসপাতালে এসেছি। গুরতর আহত যারা তাদের সিলেট পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব।

রূপালী বাংলাদেশ

Link copied!