× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম

শাশুড়িতে কুপিয়ে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম

আসামি শ্রী সুজিত চন্দ্র শীলকে কারাগারে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

আসামি শ্রী সুজিত চন্দ্র শীলকে কারাগারে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতা শ্রী সুজিত চন্দ্র শীল ((৪৭) নামে এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রী সুজিত চন্দ্র শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।

বেঞ্চ সহকারি আব্দুল হক শাশুড়িকে কুপিয়ে হত্যাা মামলায় জামাতাকে মৃত্যুদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে গত ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের মৃত অমুল্য শীলের স্ত্রী জোছনা রানী শীল ও তার মেয়ে ইতি রানী শীলকে কুপিয়ে গুরুতর আহত করে। 

পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে শ্রী সুজিত চন্দ্র শীল। এই ঘটনা দেখে ইতি রানী শীলের সন্তানরা চিৎকার করলে স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোছনা রানী শীলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর ওই দিন নিহতের মেয়ে সন্ধা রানী শীল বাদী হয়ে শ্রী সুজিত চন্দ্র শীলকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রী সুজিত চন্দ্র শীলকে মৃত্যুদণ্ড দেন।

মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলি অ্যাড. আকরাম হোসেন ও আসামিপক্ষে অ্যাড. হাসিবুল হাসান।

Link copied!