× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:২০ পিএম

চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে থেমে গেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:২০ পিএম

ছিঁড়ে যাওয়া হোস পাইপের মেরামত চলছে। ছবি : রূপালী বাংলাদেশ

ছিঁড়ে যাওয়া হোস পাইপের মেরামত চলছে। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন হোস পাইপ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। এ ঘটনায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা পুনরায় হোস পাইপ ঠিক করে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেন।

তিনি আরও বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় হওয়ায় একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Link copied!