× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

দায়িত্বে অবহেলাও দুর্নীতি : ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : রূপালী বাংলাদেশ

কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থ আত্মসাৎই নয়, সরকারি কাজে গাফিলতি ও দায়িত্বে অবহেলাও দুর্নীতির অংশ।

শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্যামিলি কার্ড বিতরণের মূল উদ্বোধন অন্য স্থান থেকে অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশে একযোগে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তার বক্তব্য ও উদ্বোধনী কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে কলমাকান্দাতেও কার্ড বিতরণের সূচনা করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো অনেক সময় বাদ পড়ে যাচ্ছে। ‘যে বাড়ির অবস্থা তুলনামূলক ভালো, সেখানে সহজেই যাওয়া হচ্ছে। অথচ খড়ের ঘর বা জরাজীর্ণ ঘরে বসবাস করা প্রকৃত দরিদ্র পরিবারগুলো উপেক্ষিত থাকছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,’ বলেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত অসহায় মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। তাই তথ্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

কায়সার কামাল বলেন, ‘এখন থেকে শুধু অনুরোধ নয়। কোথাও অনিয়ম বা গাফিলতির প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্যামিলি কার্ডপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, যাদের ২৫০ টাকার সহায়তার প্রয়োজন নেই, তারা নিজেদের আশপাশের অসহায় মানুষকে সহযোগিতা করুন।

অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!