× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৫৪ পিএম

শৈলকুপায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙ্গলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমির বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ মোট ২২টি স্থাপনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ সরলিকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এস্কাভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় উচ্ছেদকৃত মালামাল ক্রয় করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। সে সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক সহযোগিতা প্রদান করে শৈলকুপা থানা-পুলিশের একটি দল।

সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণের জন্য সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আজ আমরা ১ দশমিক ০৭ একর জমি ফাঁকা করেছি। রাস্তা প্রশস্ত করে বাঁকগুলো সোজা করা হবে। আজ দুটি স্থানে কাঁচা, পাকা ও আধাপাকাসহ ২২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।’

Link copied!