চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস নামে একজনকে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আলোচিত এ মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান ওরফে প্রকাশ রেন্ডিকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রাম র্যাব-৭ এবং খিলগাঁও র্যাব-৩ এর যৌথ আভিযানিক দল বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রেন্ডি আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন