× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:০৯ পিএম

সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ছারছীনা শরীফের সামনে এবং কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ছারছীনা এলাকায় ৮৪ মিটার অংশজুড়ে ভাঙনরোধে ৫৬ লাখ টাকা এবং কামারকাঠি মোল্লাবাড়ী সংলগ্ন ১৪০ মিটার এলাকায় ৩৭ লাখ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মোট ৯৩ লাখ টাকার এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, ছারছীনা মাদরাসার শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়ের এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে কাউখালির আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্ত, নেছারাবাদের ছারছীনা ও কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত থাকলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে।

তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকায় ব্লক নির্মাণের কাজ করা হবে। এছাড়া নেছারাবাদের অন্যান্য ভাঙনকবলিত এলাকাতেও ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে। 

Link copied!