× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৩ এএম

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৩ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনার লবণচরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করেন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে।

গুলিবিদ্ধ জাহিদ জানান, হঠাৎ পারভেজ অফিসে এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালান। তাকে ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে।

অন্যদিকে মাসুম বিল্লাহ দাবি করেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ এসে তার সঙ্গে কথা বলে চলে যান। পরে আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় জাহিদও গুলিবিদ্ধ হন। পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে তার বাম পায়েও গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মাসুম বিল্লাহর ভাষ্য, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায়। তার বাবার নাম নুর ইসলাম এবং তিনি আগে থেকেই পারভেজকে চিনতেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!