× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:৪৩ এএম

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:৪৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ অবস্থায় সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। একপর্যায়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি (ফিল্ড কমিউনিকেশন সামগ্রী) এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার মো. খাদেমুল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!