জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর।
আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন