কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাইডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন