× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৪ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যা অপবাদের প্রতিবাদে শৈলকুপা বিএনপির বিক্ষোভ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক আইনমন্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বিরুদ্ধে “মিথ্যা অপবাদ ও ভিত্তিহীন অভিযোগ” আনার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, ঝিনাইদহে ঘটে যাওয়া ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। তারা দাবি করেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

বক্তারা আরও বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। পরে তিনি অভিযোগ করেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!