× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৬:২৬ পিএম

চট্টগ্রামে অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হানের ২ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও ‘রায়হানের’ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড তাজা গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকার পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রাউজান উপজেলার আধার মানিক এলাকার বাসিন্দা মো. শুভ (২২) এবং একই উপজেলার কদলপুর শমসের পাড়া এলাকার বাসিন্দা মো. সুমন (৩৩)।

ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি এবং ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। সুমনের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে তারা নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদার দাবিতে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ এবং বায়েজীদ বোস্তামী এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

এ ঘটনায় চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!