× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:১৮ পিএম

ঈদ যাত্রার ট্রেনের ইঞ্জিনে আগুন, ছাড়ল এক ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ঈদ যাত্রার আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এক ঘন্টা পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

রবিবার (২৪ মে) বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর  হাঠাৎ ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে, এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার এক ঘন্টা পরে বিকল্প ইঞ্জিনে ট্রেন তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় স্টেশনের একটি লাইন ব্লক হয়ে গেলেও অন্য লাইন দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলেও জানান তিনি।

Link copied!