× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১২:২৪ পিএম

গাজীপুরে ট্রান্সমিটারের তার ছিঁড়ে কিশোর নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১২:২৪ পিএম

ট্রান্সমিটার। ছবি : সংগৃহীত

ট্রান্সমিটার। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় ট্রান্সমিটারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ মে ) সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (১৭) রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মো. সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ঈদের নামাজ শেষে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলি নিবাসের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সমিটারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রান্সমিটারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় তারের সংস্পর্শে রবিউল ইসলাম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- কোনাবাড়ী থানাধীন পারিজাত মো. সোহান এর ছেলে তালহা (১০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হক এর ছেলে মো. হাবিবুর রহমান (৫৬), তিনি বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মো. নিরব (১০)।

দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও ট্রান্সমিটার মেরামতের দাবি জানান।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান কোনাবাড়ী থানার এসআই (উপ-পরিদর্শক)বিশ্বজিৎ মজুমদার।

রূপালী বাংলাদেশ

Link copied!