× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:১৭ পিএম

আনোয়ারায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:১৭ পিএম

আটক মোহাম্মদ ফারুক। ছবি : রূপালী বাংলাদেশ

আটক মোহাম্মদ ফারুক। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বর্বরোচিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ফারুককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গত ২ মে শিক্ষার্থীর মা বাদী হয়ে জড়িত আবু তাহের (৪২), রবিউল হোসেন প্র. চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইনের (২২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে থাকে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এই মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (সোমবার) আদালতে পাঠানো হবে, বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান। 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালাতো বোনের বাসায় যাওয়ার পথে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে।

রূপালী বাংলাদেশ

Link copied!