× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৩৬ পিএম

এম.এ জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চা বিকাশের লক্ষ্যে মরহুম এম.এ জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজন করে বগারপাড় ফুটবল একাডেমি।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শাপলা শালুক ফুটবল একাদশ ও দিয়া এগ্রো ফুটবল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলে শাপলা শালুক ফুটবল একাদশকে পরাজিত করে দিয়া এগ্রো ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জে. এইচ মানিক মিয়া।

খেলা শেষে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, সরিষাবাড়ী পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইমরান হাসান রাহুল, ছাত্রদলের সাবেক সভাপতি কবির উদ্দিন, পোগলদিঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম লেবু মন্ডল, সোহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Link copied!