× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৯ পিএম

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলা থেকে এক নারী ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ।

নারীটির নাম স্মৃতি রানী। তিনি বরগুনা কালিবাড়ী এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম দুলাল রায়। স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মৃত দুই শিশু ওই নারীর সন্তান।

পুলিশ বলছে, প্রথমে ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়। পরে পাশের ৪ নম্বর কক্ষের (খাকদন-৪) দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী আরেক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিমও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরগুনা থানার ওসি মো. আঃ আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!