× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

ধর্মপাশায় চায়ের দোকানে তর্কে জড়িয়ে হাতাহাতি, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামে একটি চায়ের দোকানে রোববার (৭ জুন) সকাল ৭টায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়।

উপস্থিত লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে আল আমিন মধ্যনগর উপজেলার সারাকোনায় মাছের আড়তে একটি ঘর নির্মাণ করেন। ওই মাছের আড়তের ঘরের সুবিধা ভোগ করা নিয়ে দীর্ঘদিন ধরে আনু (৩৫) ও লিটনের সাথে (৪০) কথাকাটাকাটি চলছিল। এরই জের ধরে সুনুই গ্রামে একটি চা দোকানে  আল আমিনের ভাই নাসিমের (৪৫) সাথে আনু (৩৫) ও লিটনের (৪০) তর্কাতর্কি হয়।

একপর্যায়ে আনু উত্তেজিত হয়ে নাসিমের পড়নের শার্ট ধরে নাসিমকে দোকান থেকে বের করে আনু ও লিটন কিল-ঘুষি মারতে থাকলে নাসিম মাটিতে লুটিয়ে পড়ে এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। উপস্থিত লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর বুকে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন তাকে ধর্মপাশা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য আমরা লাশ সুনামগঞ্জ জেলা সদরে পাঠিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!