জগন্নাথপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রোগ্রাম অপ এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টার প্রেনরশিপ এন্ড রেমিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এক সেমিনার সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।
উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াত ও সুজন সরকারের গীতা পাঠ এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী তপন চন্দ্র শীলের পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তাজ উদদীন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, আই এফ আই ডি এর কর্মকর্তা মো. রুকনুজ্জামান, কৃষক জহুর উদ্দিন, শিক্ষার্থী সাঈদা ইসলাম তমা প্রমূখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন