× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:৩০ পিএম

টুঙ্গিপাড়ায় কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কের যান চলাচল।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় প্রথমে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে (ঢাকা-পিরোজপুর) আঞ্চলিক মহাসড়ক ও পরে পাটগাতী বাসস্ট্যান্ডের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কলেজে ফেরে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ছাড়া কলেজ থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব অনেক। এসব কারণে শিক্ষার্থীরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে না চেয়ে সাবেক কেন্দ্র জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে চান। তাই তারা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী আবু বক্কর, লতাসহ আরও অনেকে বলেন, তারা কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চান না। সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো স্কুল-কলেজ পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, কলেজের শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের যে দাবিটি জানিয়েছেন, সেটা এই মুহূর্তে জটিল বিষয়। আর শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছেন সে করম কোনো ঘটনা ঘটলে সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আলোচনা করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব বিষয়ে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা অবরোধ তুলে কলেজে ফিরে যায়।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কলেজে ফিরে গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল টিম দায়িত্বে রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!