× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৪:৪৭ পিএম

মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৪:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের তৈয়বনগরে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মু. ইমাদ উদ দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায় বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মো. শাহজাহান মিয়া, মাহবুর রহমান রাহেলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মু. ইমাদ উদ দীন। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০ জন রোগী বাছাই করা হয়। এ ছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

Link copied!