× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:০৭ পিএম

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বহুল আলোচিত ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শৈলকুপার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।

বুধবার (১০ জুন) দুপুরে প্রতিনিধি দলটি শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকা, বড়দা ব্রিজ সংলগ্ন স্থানসহ সম্ভাব্য তিনটি এলাকা সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে সদস্যরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত ও পরিবেশগত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রায় ৩০০ একর সরকারি খাস জমির প্রাপ্যতা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ এবং পরিবেশগত উপযোগিতা যাচাই করেন। তারা জানান, পর্যাপ্ত সরকারি জমি, মহাসড়ক সংলগ্ন অবস্থান এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে এলাকাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মাজহারুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. দিলরুবা জেবা, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) সোহেল রানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, শৈলকুপায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে।

স্থানীয়রা এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!