× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস ও পূর্বাচল তিনশো ফিট সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রুপসী, বরপা, ভুলতা, কাঞ্চন, ও পূর্বাচলের বিভিন্নস্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি, যুবদল, মহিলাদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান।

কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস ও পূর্বাচলের তিনশো ফিট সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!