× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৩৪ পিএম

টেকনাফে বাস দুর্ঘটনা: কোস্ট গার্ডের তৎপরতায় উদ্ধার সব যাত্রী, প্রাণহানি নেই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টেকনাফের দমদমিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সকল যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুর্ঘটনায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস টেকনাফ থানার দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন।

কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের মেডিকেল টিম আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহত যাত্রীদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

Link copied!